কলেজ অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ (সেট ১) | College Principal Exam Question Solution

Admin
Join Now
(toc)

অধ্যক্ষ নিয়োগের বহুনির্বাচনি প্রশ্নপত্র (সেট ১) - প্রশ্ন ও সমাধান

Abswer.com - The Largest e-Learning Platform

MCQ পরীক্ষা

সেট কোড : ১
পদের নাম : অধ্যক্ষ
প্রতিষ্ঠানের ধরন : স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
পদের আইডি/কোড : ১৫১৫
সময় : ১ ঘণ্টা | পূর্ণমান : ৮০

[প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (শূন্য দশমিক দুই পাঁচ) নম্বর কর্তন হবে।]
অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ (সেট ১) | Principal Exam Question Solution

Principal Exam Question Solution - অধ্যক্ষ নিয়োগ প্রশ্ন সমাধান

১। কোনটি আদি স্বরাগম?
(ক) গ্রাম ➝ গেরাম
(খ) বেঞ্চ ➝ বেঞ্চি
(গ) স্টেশন ➝ ইস্টিশন
(ঘ) প্রেক ➝ পেরেক
সঠিক উত্তর: (গ) স্টেশন ➝ ইস্টিশন

২। ষোড়শ-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) ষো + রস
(খ) ষট্ + দশ
(গ) ষড় + দশ
(ঘ) ষোড় + দশ
সঠিক উত্তর: (খ) ষট্ + দশ

৩। 'আসমান' কোন ভাষার শব্দ?
(ক) আরবি
(খ) ফারসি
(গ) তুর্কি
(ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর: (খ) ফারসি

৪। সমাসবদ্ধ পদকে বলে—
(ক) সমস্ত পদ
(খ) সমস্যমান পদ
(গ) পূর্বপদ
(ঘ) পরপদ
সঠিক উত্তর: (ক) সমস্ত পদ

৫। প্রাতিপদিক বলা হয়—
(ক) বিভক্তিযুক্ত পদকে
(খ) সমস্যমান পদকে
(গ) সমস্ত পদকে
(ঘ) বিভক্তিহীন পদকে
সঠিক উত্তর: (ঘ) বিভক্তিহীন পদকে

৬। "আমি ভালবাসি এ দেশকে, এ দেশের মাটি ও মানুষকে। এদেশের মাটিতে সোনা ফলে। এ মাটির সোনার বাড়া।" এখানে 'সোনা' কী পদরূপে ব্যবহৃত হয়েছে?
(ক) বিশেষণের অতিশায়ন
(খ) রূপবাচক বিশেষণ
(গ) উপাদানবাচক বিশেষণ
(ঘ) বিধেয় বিশেষণ
সঠিক উত্তর: (গ) উপাদানবাচক বিশেষণ

৭। 'সাপের খোলস' এক কথায় প্রকাশ—
(ক) কৃতি
(খ) নির্মোক
(গ) অজিন
(ঘ) করভ
সঠিক উত্তর: (খ) নির্মোক

৮। একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি?
(ক) ছয়টি
(খ) পাঁচটি
(গ) চারটি
(ঘ) তিনটি
সঠিক উত্তর: (ঘ) তিনটি

৯। সরকারি পত্র কোন পুরুষের ভাষ্যে লিখতে হয়?
(ক) প্রথম পুরুষ
(খ) নাম পুরুষ
(গ) উত্তম পুরুষ
(ঘ) মধ্যম পুরুষ
সঠিক উত্তর: (খ) নাম পুরুষ

১০। নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়?
(ক) বাহুল্য
(খ) শুধুমাত্র
(গ) অশ্রুজল
(ঘ) নির্দোষ
সঠিক উত্তর: (ঘ) নির্দোষ

Read the passage and answer the questions:
Sometimes we went off the road and on a path through the pine forest. The floor of the forest was soft to walk on; the frost did not harden it as it did the road. But we did not mind the hardness of the road because we had nails in the soles and heels. Nails bit on the frozen ruts and with nailed boots it was good walking on the road and invigorating. It was lovely walking in the woods.

১১। The floor of the forest was soft because—
(ক) the frost did not harden it
(খ) the travelers wearing boots
(গ) the shoes had nails on their sole and heel
(ঘ) we enjoyed walking in the woods
সঠিক উত্তর: (ক) the frost did not harden it

১২। Sometimes we walked through the pine forest because—
(ক) it was good walking with nails in the boots
(খ) it was sheer joy to walk in the forest
(গ) the path was unaffected by the frost
(ঘ) the walks were instigating
সঠিক উত্তর: (খ) it was sheer joy to walk in the forest

১৩। We did not mind the hardness of road because—
(ক) we had nailed boots on
(খ) it was good walking on the road
(গ) the walk was refreshing
(ঘ) the nails bit on the frozen roads
সঠিক উত্তর: (ক) we had nailed boots on

১৪। We should not look down —— the poor.
(ক) at
(খ) to
(গ) after
(ঘ) upon
সঠিক উত্তর: (ঘ) upon

১৫। Which one is the correct sentence?
(ক) I am the man who work for you.
(খ) I am the man who works for you.
(গ) I am the man, who am working for you.
(ঘ) I am a man who work for you.
সঠিক উত্তর: (খ) I am the man who works for you.

১৬। The passive form of "Her conduct annoyed me" is—
(ক) I was annoyed by her.
(খ) I was annoyed with her conduct.
(গ) I was annoyed at her conduct.
(ঘ) I was annoyed for her conduct.
সঠিক উত্তর: (গ) I was annoyed at her conduct.

১৭। The word 'sibling' means—
(ক) a brother
(খ) a sister
(গ) a brother or sister
(ঘ) a brother and sister
সঠিক উত্তর: (গ) a brother or sister

১৮। Which is the most important part of a letter?
(ক) The address of the receiver.
(খ) The address of the writer.
(গ) The signature of the writer.
(ঘ) The body of the letters.
সঠিক উত্তর: (ঘ) The body of the letters.

১৯। Everybody likes flowers, ——?
(ক) don't they
(খ) isn't it
(গ) doesn't he
(ঘ) doesn't it
সঠিক উত্তর: (ক) don't they

২০। The synonym of 'content' is—
(ক) happy
(খ) unhappy
(গ) angry
(ঘ) rich
সঠিক উত্তর: (ক) happy

২১। ই-মেইলের ক্ষেত্রে CC এর পূর্ণরূপ কী?
(ক) Certified Copy
(খ) Carbon Copy
(গ) Collected Copy
(ঘ) Carbon Certificate
সঠিক উত্তর: (খ) Carbon Copy

২২। OTP অক্ষরের পূর্ণরূপ কী?
(ক) Over The Top
(খ) Over Time Password
(গ) One Time Password
(ঘ) Other Than Password
সঠিক উত্তর: (গ) One Time Password

২৩। একজন ছাত্র একটি ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে নিজের নামে স্কুল ম্যাগাজিনে ছাপিয়ে দিল। এটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত?
(ক) হ্যাকিং
(খ) ফিশিং
(গ) পাইরেসি
(ঘ) প্লেজিয়ারিজম
সঠিক উত্তর: (ঘ) প্লেজিয়ারিজম

২৪। একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে পাশ-ফেলের অনুপাত দেখাতে কোন গ্রাফটি সুবিধাজনক?
(ক) Line chart
(খ) Bar chart
(গ) Pie chart
(ঘ) Box chart
সঠিক উত্তর: (গ) Pie chart

২৫। নিচের কোন আইনটির নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন রাখা হয়?
(ক) তথ্য অধিকার আইন
(খ) পরিচয় সুরক্ষা আইন
(গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন
(ঘ) ডিজিটাল নিরাপত্তা আইন
সঠিক উত্তর: (ঘ) ডিজিটাল নিরাপত্তা আইন

২৬। MS Excel- এ কোন ডাটা ফরম্যাটটি প্রদর্শিত হয় না?
(ক) Date
(খ) Time
(গ) Percentage
(ঘ) Memo
সঠিক উত্তর: (ঘ) Memo

২৭। কোনো ডকুমেন্টে পৃষ্ঠা নম্বর দিতে—রিবন থেকে Page Number- এ ক্লিক করা হয়। শূন্যস্থানে কী বসবে?
(ক) Insert
(খ) Format
(গ) Design
(ঘ) Layout
সঠিক উত্তর: (ক) Insert

২৮। Google এর প্রতিষ্ঠাতা কে?
(ক) বিল গেটস
(খ) ল্যারি পেইজ
(গ) সের্গেই ব্রিন
(ঘ) খ ও গ উভয়েই
সঠিক উত্তর: (ঘ) খ ও গ উভয়েই

২৯। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্রীকে কিছু বখাটে হোয়াটস অ্যাপ গ্রুপে বিব্রতকর মেসেজ পাঠায়। ছাত্রীর অভিভাবক বিষয়টি আপনার নিকট উপস্থাপন করলে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার করণীয় কী হতে পারে?
(ক) বিষয়টি ইভটিজিংয়ের অন্তর্ভুক্ত হয়েছে বলে এড়িয়ে যাবেন
(খ) বিষয়টি সাইবার বুলিং হিসেবে চিহ্নিত করে গুরুত্বের সঙ্গে সমাধান করবেন
(গ) বিষয়টি সমাধানের জন্য পুলিশের সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগ করবেন
(ঘ) বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে ফেলতে অভিভাবকদের পরামর্শ দেবেন
সঠিক উত্তর: (খ) বিষয়টি সাইবার বুলিং হিসেবে চিহ্নিত করে গুরুত্বের সঙ্গে সমাধান করবেন

৩০। Wi-Fi প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা হয়?
(ক) LAN
(খ) PAN
(গ) CAN
(ঘ) WAN
সঠিক উত্তর: (ক) LAN

৩১। Cobbler : leather :: carpenter : ?
(ক) Furniture
(খ) Wood
(গ) Hammer
(ঘ) Chair
সঠিক উত্তর: (খ) Wood

৩২। আয়নায় দেখা গেল ৯:৩০ মিনিট বাজে প্রকৃতপক্ষে সময় কত?
(ক) ২:৩০ মিনিট
(খ) ৪:৩০ মিনিট
(গ) ৩:৩০ মিনিট
(ঘ) ৬:৩০ মিনিট
সঠিক উত্তর: (ক) ২:৩০ মিনিট

৩৩। একজন লোক নির্দিষ্ট একটি স্থান A থেকে যাত্রা করে ১২ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূর থাকবে?
(ক) ১৭ কি.মি.
(খ) ১৫ কি.মি.
(গ) ১৪ কি.মি.
(ঘ) ১৩ কি.মি.
সঠিক উত্তর: (ঘ) ১৩ কি.মি.

৩৪। মনের —— ও শুচিতার দ্বারাই মানুষ মহৎ হয়।
(ক) পরিচ্ছন্নতা
(খ) পবিত্রতা
(গ) সততা
(ঘ) গভীরতা
সঠিক উত্তর: (খ) পবিত্রতা

৩৫। 64 × 128 = কত?
(ক) 212
(খ) 214
(গ) 213
(ঘ) 210
সঠিক উত্তর: (গ) 213

৩৬। 'মোসাদ' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
(ক) লেবানন
(খ) ইরান
(গ) সৌদি আরব
(ঘ) ইসরাইল
সঠিক উত্তর: (ঘ) ইসরাইল

৩৭। ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ রাজ্যটি হলো?
(ক) মেঘালয়
(খ) মিজোরাম
(গ) নাগাল্যান্ড
(ঘ) অরুণাচল
সঠিক উত্তর: (ঘ) অরুণাচল

৩৮। বাংলাদেশ 'টেস্ট স্ট্যাটাস' লাভ করে কবে?
(ক) ১৯৯৯ সালে
(খ) ২০০০ সালে
(গ) ২০০১ সালে
(ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর: (খ) ২০০০ সালে

৩৯। বাংলাদেশের প্রথম সেলুলার টেলিফোন কোনটি?
(ক) গ্রামীণ ফোন
(খ) সিটিসেল
(গ) বাংলা লিংক
(ঘ) টেলিটক
সঠিক উত্তর: (খ) সিটিসেল

৪০। দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন (কপ-২৮) মূল ফোকাস ছিল—
(ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
(খ) ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণ
(গ) মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ
(ঘ) জীববৈচিত্র্য সংরক্ষণ
সঠিক উত্তর: (ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ

৪১। HSTTI কোন পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে?
(ক) প্রাথমিক পর্যায়ের
(খ) মাধ্যমিক পর্যায়ের
(গ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের
(ঘ) উচ্চ শিক্ষা পর্যায়ের
সঠিক উত্তর: (গ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের

৪২। ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
(ক) ৭৫
(খ) ৭৬
(গ) ৭৭
(ঘ) ৭৮
সঠিক উত্তর: (গ) ৭৭

৪৩। ই-গভর্ন্যান্স এর ফলে কী হয়?
(ক) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পায়
(খ) দুর্নীতি হ্রাস পায়
(গ) সামাজিক অবক্ষয় রোধ হয়
(ঘ) প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে লেখাপড়ায় পিছিয়ে হয়
সঠিক উত্তর: (ক) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পায়

৪৪। সরকারি সিদ্ধান্ত প্রকাশের মাধ্যম কোনটি?
(ক) গেজেট
(খ) আদেশ
(গ) অধ্যাদেশ
(ঘ) প্রজ্ঞাপন
সঠিক উত্তর: (ক) গেজেট

৪৫। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের মূল কার্যক্রম কী?
(ক) পরীক্ষা গ্রহণ
(খ) শিক্ষক নিয়োগ
(গ) শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা
(ঘ) শিক্ষকদের বেতন বৃদ্ধি করা
সঠিক উত্তর: (গ) শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা

৪৬। প্রতিষ্ঠানের অনিয়মের কারণে এমপিও কোড স্থগিত হলে ঐ সময়ের বকেয়া বেতন পাওয়া যাবে কিনা?
(ক) হ্যাঁ
(খ) না
(গ) সমন্বয় হবে
(ঘ) অর্ধেক পাওয়া যাবে
সঠিক উত্তর: (খ) না

৪৭। পরিবার, সমাজ বা পরিবেশ থেকে মানুষ যা শেখে তাকে কোন ধরনের শিক্ষা বলা হয়?
(ক) প্রথাগত শিক্ষা
(খ) উপানুষ্ঠানিক শিক্ষা
(গ) অনানুষ্ঠানিক শিক্ষা
(ঘ) আনুষ্ঠানিক শিক্ষা
সঠিক উত্তর: (গ) অনানুষ্ঠানিক শিক্ষা

৪৮। সিটিজেন চার্টারের কাজ কী?
(ক) সুশাসন নিশ্চিত করা
(খ) দুর্নীতি বোধ করা
(গ) জনসচেতনতা সৃষ্টি করা
(ঘ) নাগরিক সেবা নিশ্চিত করা
সঠিক উত্তর: (ঘ) নাগরিক সেবা নিশ্চিত করা

৪৯। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কোনটির অধীন?
(ক) শিক্ষা মন্ত্রণালয়
(খ) প্রধানমন্ত্রীর কার্যালয়
(গ) মন্ত্রিপরিষদ বিভাগ
(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়
সঠিক উত্তর: (খ) প্রধানমন্ত্রীর কার্যালয়

৫০। জাল নিবন্ধন সনদ দিয়ে এমপিওভুক্তির আবেদন করলে কার শাস্তি/বেতন-ভাতা বাতিল হবে?
(ক) শুধু সংশ্লিষ্ট শিক্ষকের
(খ) শুধু প্রতিষ্ঠান প্রধানের
(গ) নিয়োগ কমিটির সকল সদস্যের
(ঘ) প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী
সঠিক উত্তর: (ঘ) প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী

৫১। গভর্নিং বডির মোট পদের ন্যূনতম শতকরা কত ভাগ পদে নির্বাচন হলে গভর্নিং বডি গঠিত হয়েছে বলে গণ্য হবে?
(ক) ৬০%
(খ) ৭০%
(গ) ৮০%
(ঘ) ৯০%
সঠিক উত্তর: (ক) ৬০%

৫২। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আদায়কৃত অর্থ প্রতিষ্ঠানের কোন তহবিলে জমা রাখবে?
(ক) সাধারণ তহবিল
(খ) বিবিধ তহবিল
(গ) ক্রীড়া তহবিল
(ঘ) উন্নয়ন তহবিল
সঠিক উত্তর: (ক) সাধারণ তহবিল

৫৩। বিবিধ খাতে আদায়কৃত অর্থ ব্যয় করা যাবে—
(ক) বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে
(খ) স্টেশনারি ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়ে
(গ) বিবিধ সভা ও আপ্যায়নে
(ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ) উপরের সবগুলো

৫৪। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন—
(ক) প্রতিষ্ঠান
(খ) ব্যাংক
(গ) সভাপতি
(ঘ) স্টেকহোল্ডার
সঠিক উত্তর: (ক) প্রতিষ্ঠান

৫৫। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা-২০০৫ অনুসারে তহবিলের ব্যাংক হিসাব কার যুগ্ম-স্বাক্ষরে পরিচালিত হবে?
(ক) চেয়ারম্যান ও সচিব
(খ) ভাইস চেয়ারম্যান ও সদস্য সচিব
(গ) সচিব ও কোষাধ্যক্ষ
(ঘ) ভাইস চেয়ারম্যান ও সচিব
সঠিক উত্তর: (ক) চেয়ারম্যান ও সচিব

৫৬। এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন বা উচ্চতর পদে যোগদানের ক্ষেত্রে শিক্ষক কর্মচারীগণ—
(ক) যোগদানের তারিখ থেকে পূর্ববর্তী পদের এমপিও উত্তোলন করতে পারবেন।
(খ) যোগদানের তারিখ থেকে পূর্ববর্তী পদের এমপিও উত্তোলন করতে পারবেন না।
(গ) ইচ্ছে হলে যোগদানের তারিখ থেকে পূর্ববর্তী পদের এমপিও উত্তোলন করতে পারবেন।
(ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ) যোগদানের তারিখ থেকে পূর্ববর্তী পদের এমপিও উত্তোলন করতে পারবেন না।

৫৭। প্রশিক্ষণ সংক্রান্ত আর্থিক মঞ্জুরি প্রদান করতে পারে—
(ক) মন্ত্রণালয়/বিভাগ
(খ) অধিদপ্তর/পরিদপ্তর
(গ) বিভাগীয়/আঞ্চলিক অফিস
(ঘ) উপজেলা পর্যায়ের অফিস
সঠিক উত্তর: (গ) বিভাগীয়/আঞ্চলিক অফিস

৫৮। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন সর্বশেষ বিধিমালা অনুসারে তহবিলে কত % চাঁদা প্রদান করা বাধ্যতামূলক?
(ক) মূল বেতনের ৪%
(খ) মূল বেতনের ৬%
(গ) মূল বেতনের ৮%
(ঘ) মূল বেতনের ১০%
সঠিক উত্তর: (খ) মূল বেতনের ৬%

৫৯। APP- এর পূর্ণরূপ কী?
(ক) Average Procurement Policy
(খ) Annual Procurement Policy
(গ) Actual Procurement Process
(ঘ) Annual Procurement Plan
সঠিক উত্তর: (ঘ) Annual Procurement Plan

৬০। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে পণ্য সরবরাহের জন্য পত্রিকায় বিজ্ঞাপন হতে দরপত্র দাখিলের সময়কাল—
(ক) ১৪ দিন
(খ) ১২ দিন
(গ) ১০ দিন
(ঘ) ২১ দিন
সঠিক উত্তর: (ক) ১৪ দিন

৬১। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে সিটি কর্পোরেশন ও প্রথম শ্রেণির পৌরসভা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের ন্যূনতম দূরত্ব কত হবে?
(ক) ১ কি.মি.
(খ) ২ কি.মি.
(গ) ৩ কি.মি.
(ঘ) ৪ কি.মি.
সঠিক উত্তর: (ক) ১ কি.মি.

৬২। NTRCA আইনটি প্রণীত হয় কত সালে?
(ক) ২০০২
(খ) ২০০৩
(গ) ২০০৫
(ঘ) ২০০৬
সঠিক উত্তর: (গ) ২০০৫

৬৩। কোন পোর্টাল থেকে NCTB-এর পাঠ্যপুস্তক অনলাইনে পড়া যায়?
(ক) www.nctb.gov.bd
(খ) www.moedu.gov.bd
(গ) www.dshe.gov.bd
(ঘ) www.nctb.net
সঠিক উত্তর: (ক) www.nctb.gov.bd

৬৪। সনদ সমতাকরণ প্রতিষ্ঠান কোনটি?
(ক) শিক্ষাবোর্ড
(খ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
(গ) শিক্ষা মন্ত্রণালয়
(ঘ) অ্যাক্রেডিটেশন কাউন্সিল
সঠিক উত্তর: (ক) শিক্ষাবোর্ড

৬৫। কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে ছুটির তালিকায় অধ্যক্ষের সংরক্ষিত ছুটি কত দিন?
(ক) ১ দিন
(খ) ২ দিন
(গ) ৩ দিন
(ঘ) ৪ দিন
সঠিক উত্তর: (গ) ৩ দিন

৬৬। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী উচ্চ মাধ্যমিক কলেজে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদ কয়টি?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ) ২টি

৬৭। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মহাবিদ্যালয়) এর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নীতিমালা-২০২১ অনুযায়ী প্যাটার্ন বহির্ভূত শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা কে বহন করবে?
(ক) শিক্ষা মন্ত্রণালয়
(খ) মাউশি
(গ) শিক্ষাবোর্ড
(ঘ) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান

৬৮। একটি কলেজে ১১শ থেকে ১৭শ পর্যন্ত শিক্ষার্থী পাঠদান করা যায়। কলেজটি কোন স্তরের কলেজের অন্তর্ভুক্ত?
(ক) উচ্চ মাধ্যমিক কলেজ
(খ) স্নাতক পাশ কলেজ
(গ) স্নাতক সম্মান কলেজ
(ঘ) স্নাতকোত্তর কলেজ
সঠিক উত্তর: (ঘ) স্নাতকোত্তর কলেজ

৬৯। অর্জিত ছুটি প্রতি কত দিনে একদিন অর্থাৎ বেতনে অর্জিত হয়?
(ক) প্রতি ২৪ দিনে ১ দিন
(খ) প্রতি ২২ দিনে ১ দিন
(গ) প্রতি ১২ দিনে ১ দিন
(ঘ) প্রতি ১১ দিনে ১ দিন
সঠিক উত্তর: (ঘ) প্রতি ১১ দিনে ১ দিন

৭০। প্রতিষ্ঠান প্রধান অনুপস্থিত থাকলে বেতন-ভাতা বিলে কে স্বাক্ষর করবেন?
(ক) সহকারী প্রধান/সিনিয়র শিক্ষক
(খ) ম্যানেজিং কমিটির সভাপতি
(গ) হিসাবরক্ষক
(ঘ) বিদ্যোৎসাহী সদস্য
সঠিক উত্তর: (খ) ম্যানেজিং কমিটির সভাপতি

৭১। এক প্রতিষ্ঠান থেকে চাকরি ত্যাগ করার পর অন্য প্রতিষ্ঠানে যোগদানকালীন সময়ের ব্যবধান সর্বোচ্চ কত বছর পর্যন্ত তার ইনডেক্স নম্বর বহাল থাকবে?
(ক) ১ বছর
(খ) ২ বছর
(গ) ৩ বছর
(ঘ) ৪ বছর
সঠিক উত্তর: (গ) ৩ বছর

৭২। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার মাঠ পর্যায়ের দপ্তর হলো—
(ক) জেলা শিক্ষা অফিস
(খ) উপজেলা শিক্ষা অফিস
(গ) জেলা প্রাথমিক শিক্ষা অফিস
(ঘ) ক ও খ উভয়েই
সঠিক উত্তর: (ঘ) ক ও খ উভয়েই

৭৩। BNQF কাঠামোতে পিএইচডি উচ্চ শিক্ষা খাতের কোন স্তরে অন্তর্ভুক্ত?
(ক) ১০ম
(খ) ১১শ
(গ) ৮ম
(ঘ) ৯ম
সঠিক উত্তর: (ক) ১০ম

৭৪। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেন কে?
(ক) প্রতিষ্ঠান প্রধান
(খ) ইউএনও
(গ) ব্যবস্থাপনা কমিটি
(ঘ) উপজেলা চেয়ারম্যান
সঠিক উত্তর: (ক) প্রতিষ্ঠান প্রধান

৭৫। মি. জাফর একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা যাবে?
(ক) তাঁর এমপিও বাতিল করা যাবে
(খ) তাঁকে আর্থিক জরিমানা করা যাবে
(গ) তাঁকে কারণ দর্শানো নোটিশ দিয়ে দায়মুক্তি দেয়া যাবে
(ঘ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা যাবে
সঠিক উত্তর: (ক) তাঁর এমপিও বাতিল করা যাবে

৭৬। বিদ্যালয়ের একজন শিক্ষক কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত। পরিচালনা পর্ষদ ঐ শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এ ক্ষেত্রে সরকার কী ব্যবস্থা নিতে পারবে?
(ক) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দিবে।
(খ) সংশ্লিষ্ট শিক্ষকের বেতন বন্ধ করবে।
(গ) প্রতিষ্ঠান প্রধানকে বরখাস্ত করবে।
(ঘ) পরিচালনা পর্ষদ ভেঙে দিতে পারবে।
সঠিক উত্তর: (ঘ) পরিচালনা পর্ষদ ভেঙে দিতে পারবে।

৭৭। কোনো ব্যক্তি কোনো পদে সরাসরি নিয়োগের জন্য শর্ত—
(ক) বাংলাদেশের নাগরিক হতে হবে
(খ) নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে
(গ) বিদেশি নাগরিক বিবাহ করা যাবে না
(ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ) উপরের সবগুলো

৭৮। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীগণ কত বছর বয়সে অফেরতযোগ্য অগ্রিম গ্রহণ করতে পারবেন?
(ক) ৫৫ বছর
(খ) ৫৪ বছর
(গ) ৫২ বছর
(ঘ) ৫০ বছর
সঠিক উত্তর: (খ) ৫৪ বছর

৭৯। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ অনুসারে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং/ম্যানেজিং কমিটির সভার কোরাম পূরণ হবে মোট সদস্য সংখ্যার—
(ক) অর্ধেক
(খ) দুই-তৃতীয়াংশ
(গ) এক-তৃতীয়াংশ
(ঘ) এক-চতুর্থাংশ
সঠিক উত্তর: (ক) অর্ধেক

৮০। ২০২৫ সালের সংশোধনী প্রবিধানমালা অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি (জমি) বিক্রয় বা হস্তান্তরের জন্য কার পূর্বানুমোদন প্রয়োজন?
(ক) স্থানীয় সংসদ সদস্যের
(খ) সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের
(গ) কমিটির সভাপতির
(ঘ) উপজেলা নির্বাহী অফিসারের
সঠিক উত্তর: (খ) সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের

Tags

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!