বেপজা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্নের সমাধান | BEPZA Job Exam Question Solution 2026

Admin
Join Now
(toc)

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

তারিখ: ১৭.০৪.২৬  |  সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট  |  পূর্ণমান: ৭০


বেপজা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্নের সমাধান | BEPZA Job Exam Question Solution 2026

বাংলা

১। সন্ধি বিচ্ছেদ লিখুন:

(ক) পতঞ্জলি = পতৎ + অঞ্জলি।

(খ) উদ্যম = উৎ + যম।

(গ) অধ্যুষিত = অধি + উষিত।

(ঘ) স্বীয় = স্ব + ঈয়।

(ঙ) রমেশ = রমা + ঈশ।

২। পারিভাষিক শব্দ লিখুন:

(ক) Endorsed → অনুমোদিত।

(খ) Null and void → বাতিল।

(গ) Verdict → রায়।

(ঘ) Enclosure → সংযুক্তি।

(ঙ) Summit → শীর্ষ সম্মেলন।

৩। বাগধারাসহ বাক্য রচনা করুন:

(ক) জবরজং (এলোমেলো) : এত দামী শাড়িটা পরেছ ঠিকই, কিন্তু গয়নাগুলো বড়ই জবরজং দেখাচ্ছে।

(খ) স্বখাত সলিল (নিজের বিপদ নিজে ডাকা) : সৎ পরামর্শ না শুনে তুমি এই ব্যবসায় টাকা বিনিয়োগ করে এখন স্বখাত সলিলে ডুবে মরছ।

(গ) ঘোড়ার কামড় (দৃঢ় পণ) : তার সঙ্গে তর্কে যেও না, লোকটার জেদ অনেকটা ঘোড়ার কামড়ের মতো একবার ধরলে সহজে ছাড়ে না।

(ঘ) নদীকূলে বাস (দুর্ভাবনা বা দুশ্চিন্তা) : অন্যের বাড়িতে আশ্রিত হয়ে থাকা তো আসলে নদীকূলে বাসের মতো, কখন কার মেজাজ বিগড়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই।

(ঙ) কাগজের বাঘ (মিথ্যা ভয় বা ক্ষমতাহীন শক্তিশালী সজ্জা) : প্রতিপক্ষকে নিয়ে বেশি দুশ্চিন্তা করো না, ওগুলো সব আসলে কাগজের বাঘ, কাজের বেলায় কিছুই না।

০৪। চতুর্থ শিল্প বিপ্লব ও ভবিষ্যৎ বাংলাদেশ বিষয়ে সংক্ষিপ্ত অনুচ্ছেদ:

চতুর্থ শিল্প বিপ্লব ও ভবিষ্যৎ বাংলাদেশ
উত্তর: চতুর্থ শিল্প বিপ্লব বলতে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ন্যানোপ্রযুক্তি, বায়োটেকনোলজি এবং রোবোটিক্সের মতো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন ও জীবনযাত্রার আমূল পরিবর্তনকে বোঝায়। একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এই বিপ্লব বাংলাদেশের জন্য একাধারে চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনার সুযোগ তৈরি করেছে। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে এই বিপ্লবের সুবিধা গ্রহণ অপরিহার্য। এর জন্য আমাদের প্রয়োজন মানসম্মত কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামোর আধুনিকায়ন। তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে একটি শক্তিশালী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

English

৫) Make a Sentence with each of the following Idioms and Phrases:

a) All and sundry (সর্বস্তরের মানুষ/সকলেই): The invitation was extended to all and sundry in the village.

b) Beyond all doubt (নিঃসন্দেহে/সন্দেহাতীতভাবে): His dedication to the country is beyond all doubt.

c) Kith and kin (আত্মীয়স্বজন): In times of crisis, one's kith and kin are the first to stand by.

d) Put off (স্থগিত রাখা): Never put off your duties, as time and tide wait for none.

e) White Elephant (ব্যয়বহুল কিন্তু অকেজো বস্তু): The huge, unused stadium has become a white elephant for the city.

৬) Write the correct spelling:

  • Incorrect: Acomodation → Correct: Accommodation
  • Incorrect: Questionari → Correct: Questionnaire
  • Incorrect: Ocurence → Correct: Occurrence
  • Incorrect: Comitee → Correct: Committee
  • Incorrect: Mischevious → Correct: Mischievous

৭) Translate the following sentences:

i) অল্প বিদ্যা ভয়ংকরী
→ A little learning is a dangerous thing.

ii) বৃষ্টি হলে আমরা বাইরে যাব না।
→ We will not go out if it rains.

iii) আমি তাকে আগে কখনও দেখিনি
→ I have never seen him before.

iv) আমি ছোটবেলা থেকে এই শহরে বাস করছি।
→ I have been living in this city since my childhood.

v) আজকাল মানুষ খুব ব্যস্ত জীবনযাপন করে।
→ People lead very busy lives these days.

৮. Write a short Paragraph on "Bangladesh Export Processing Zones Authority (BEPZA)".

The Bangladesh Export Processing Zones Authority (BEPZA), established under the BEPZA Act, 1980, is the pioneer investment promotion agency mandated to create, develop, operate, manage, and control Export Processing Zones (EPZs). As a catalyst for industrialization, export growth, and employment generation, BEPZA has been playing a pioneering role in Bangladesh's economic transformation for four and half decades. Beginning with the Chattogram EPZ in 1983, BEPZA has expanded its wing to 7 more operational EPZs across the country namely Dhaka EPZ, Mongla EPZ, Cumilla EPZ, Uttara EPZ, Ishwardi EPZ, Karnaphuli EPZ and Adamjee EPZ. A state-of-the-art BEPZA Economic Zone in Mirsharai, Chattogram, is nearing completion. Additional Jashore and Patuakhali EPZ projects are underway, further strengthening the industrial base of the nation. Guided by the Head of State and supported by a high-level Board of Governors, BEPZA offers a wide range of facilities and incentives to the foreign and local investors. The zones host a wide variety of industries—from RMG to high-end diversified manufacturing units—supported by a skilled and productive workforce. BEPZA serves as a vital bridge to global markets and a driver of sustainable socio-economic growth, providing productive employment to hundreds of thousands and significantly reducing poverty in Bangladesh. BEPZA is more than an investment platform—it is a bridge to global markets and a driver of sustainable socio-economic growth, diversifying exports, attracting FDI, and reducing poverty by generating productive employment for hundreds of thousands of Bangladeshis.

গণিত

০৯. টাকায় ৩টি এবং টাকায় ৫টি দরে সমান সংখ্যক আম ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান:
৩টি আমলকির ক্রয়মূল্য = ১ টাকা
১টি আমলকির ক্রয়মূল্য = ১/৩ টাকা

৫টি আমলকির ক্রয়মূল্য = ১ টাকা
১টি আমলকির ক্রয়মূল্য = ১/৫ টাকা

উভয় প্রকার মিশ্রণে-
২টি আমলকির ক্রয়মূল্য (১/৩ + ১/৫) টাকা বা ৮/১৫ টাকা
১টি আমলকির ক্রয়মূল্য ৮/(১৫×২) টাকা বা ৪/১৫ টাকা

টাকায় ৪টি দরে বিক্রয় করা ১টি আমলকির বিক্রয়মূল্য ১/৪ টাকা

ক্রয়মূল্য ৪/১৫ টাকা হলে বিক্রয়মূল্য = ১/৪ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = (১×১৫)/(৪×৪) টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১×১৫×১০০)/(৪×৪) টাকা = ৯৩.৭৫ টাকা

শতকরা ক্ষতি = (১০০ - ৯৩.৭৫) টাকা = ৬.২৫।
উত্তর: ৬.২৫%

১০. ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
১০০ মিটার দূরত্ব অতিক্রমে যে সময় লাগে উক্ত সময়েই ট্রেনটি খুঁটি অতিক্রম করবে।
এখানে, ১ কিলোমিটার = ১,০০০ মিটার
∴ ৩৬ কিলোমিটার = ৩৬ × ১০০০ = ৩৬০০০ মিটার।
আবার, ১ ঘণ্টা = ৩,৬০০ সেকেন্ড
এখন, ট্রেনটি ৩৬০০০ মিটার যায় = ৩,৬০০ সেকেন্ডে
"            ১           "       " = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে
∴ ট্রেনটি ১০০ মিটার যায় = (৩৬০০ × ১০০)/৩৬০০০ সেকেন্ডে
= ১০ সেকেন্ডে
উত্তর: ১০ সেকেন্ডে

১১. ১০% হার মুনাফায় ৬০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
আমরা জানি, চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধিমূল, C = P(1+r)n
এখানে, বিনিয়োগ কাল, n = ৩ বছর।
মূলধন, P = ৬০০০ টাকা
মুনাফার হার, r = ১০% = ১০/১০০
∴ C = ৬০০০(১+১০%)
= ৬০০০ × (১+ ১০/১০০)
= ৬০০০ × (১ + ০.১)
= ৬০০০ × (১.১)
∴ সবৃদ্ধিমূল = ৭৯৮৬ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা = (৭৯৮৬-৬০০০) টাকা = ১৯৮৬ টাকা

আবার,
আমরা জানি, সরল মুনাফার ক্ষেত্রে সুদ, I = Pnr
এখানে, P = মূলধন= ৬০০০ টাকা
n = সময় = ৩ বছর
r = মুনাফার হার = ১০%
∴ I = ৬০০০ × ৩ × ১০% = ৬০০০ × ৩ × ১০/১০০ টাকা
= ১৮০০ টাকা
∴ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = (১৯৮৬-১৮০০) = ১৮৬ টাকা।
উত্তর: ১৮৬ টাকা।

সাধারণ জ্ঞান

১২। সংক্ষিপ্ত টীকা লিখুন:

ক) অপারেটিং সিস্টেম: অপারেটিং সিস্টেম (OS) হলো এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। এটি কম্পিউটারের সকল প্রোগ্রাম ও মেমোরি পরিচালনা করে। উদাহরণস্বরূপ: Windows, Linux, Android ইত্যাদি।

খ) Green Energy: গ্রিন এনার্জি বা সবুজ শক্তি বলতে বোঝায় এমন শক্তির উৎস যা পরিবেশের কোনো ক্ষতি করে না এবং প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়। যেমন: সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ। এটি কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করে।

১৩। পূর্ণরূপ লিখুন:

(ক) USB — Universal Serial Bus.

(খ) BRICS — Brazil, Russia, India, China and South Africa.

(গ) IPCC — Intergovernmental Panel on Climate Change.

(ঘ) WTO — World Trade Organization.

(ঙ) URL — Uniform Resource Locator.

১৪। এক কথায় উত্তর লিখুন:

ক) 'ম্যালওয়্যার' কি?
উত্তর: ম্যালওয়্যার হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটার বা নেটওয়ার্কের ক্ষতি করার জন্য বা তথ্য চুরি করার জন্য তৈরি করা হয়।

খ) ০২ এপ্রিল ২০২৬ তারিখে নাসা কর্তৃক প্রেরিত চন্দ্র অভিযানের নাম কী?
উত্তর: Artemis-2 (আর্টেমিস-২)।

গ) হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
উত্তর: সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত।

ঘ) হরমুজ প্রণালি কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
উত্তর: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে।

ঙ) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর: শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা)।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!