MCQ পরীক্ষা
সেট কোড : ৩
পদের নাম : প্রধান শিক্ষক
প্রতিষ্ঠানের ধরন : মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ–১০ম)
পদের আইডি/কোড : ১১১২
সময় : ১ ঘণ্টা | পূর্ণমান : ৮০
[প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (শূন্য দশমিক দুই পাঁচ) নম্বর কর্তন হবে।]
মাধ্যমিক প্রধান শিক্ষক নিয়োগ নির্বাচনী পরীক্ষা - প্রশ্ন ও সমাধান
১। কার্সরের বাম দিকে থেকে লেখা মোছার জন্য কোন কী (Key) ব্যবহার করা হয়?
সঠিক উত্তর: (ক) Backspace
২। একটি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর ভুলবশত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে ফেলেছেন। কীভাবে উক্ত ডকুমেন্ট ফিরিয়ে আনা সম্ভব?
সঠিক উত্তর: (গ) রিসাইকেল বিন থেকে রিস্টোর করে
৩। ডিজিটাল নথি নম্বরের ক্ষেত্রে কোনো মন্ত্রণালয়ের বিলুপ্ত হলে কোড নম্বর সংশোধন করে—
সঠিক উত্তর: (ক) জনপ্রশাসন মন্ত্রণালয়
৪। একটি PNG ফরম্যাটের ছবি JPEG ফরম্যাটে কনভার্ট করতে কোন সফটওয়্যার ব্যবহার করা যাবে?
সঠিক উত্তর: (খ) MS Paint
৫। MS Excel এর বিকল্প হিসেবে Google এর কোন সার্ভিসটি ব্যবহার করা যেতে পারে?
সঠিক উত্তর: (গ) Google Sheet
৬। ই-মেইলের ক্ষেত্রে CC এর পূর্ণরূপ কী?
সঠিক উত্তর: (খ) Carbon Copy
৭। ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয়, সেগুলোকে কী বলে?
সঠিক উত্তর: (ঘ) cyber crime
৮। কোন সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে "তথ্য অধিকার আইন-২০০৯" প্রযোজ্য নয়?
সঠিক উত্তর: (ঘ) গোয়েন্দা সংস্থা
৯। একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে পাশ-ফেলের অনুপাত দেখাতে কোন গ্রাফটি সুবিধাজনক?
সঠিক উত্তর: (গ) Pie chart
১০। LMS এর পূর্ণরূপ কী?
সঠিক উত্তর: (ঘ) Learning Management System
১১। কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
সঠিক উত্তর: (গ) ১১৩/৩৫৫
১২। ১১ টি সংখ্যার গড় ৬০। প্রথম পাঁচটির গড় ৫৮ এবং শেষ পাঁচটির গড় ৫৬ হলে ষষ্ঠ সংখ্যাটি কত?
সঠিক উত্তর: (খ) ৯০
১৩। ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে?
সঠিক উত্তর: (গ) ৪ দিনে
১৪। রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটে। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
সঠিক উত্তর: (ক) দক্ষিণ দিকে
১৫। চলন : চালিত :: চরিত্র : ——?
সঠিক উত্তর: (খ) চারিত্রিক
১৬। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
সঠিক উত্তর: (খ) ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান
১৭। জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে কোনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়?
সঠিক উত্তর: (ক) গণভবন
১৮। কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর: (ক) রোম চুক্তি
১৯। সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর: (ঘ) ঢাকা
২০। ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ রাজ্যটি হলো—
সঠিক উত্তর: (ঘ) অরুণাচল
২১। কোনো শিক্ষকের চূড়ান্ত বরখাস্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ কোনটি?
সঠিক উত্তর: (ঘ) বোর্ডের আপিল ও আরবিট্রেশন কমিটি
২২। মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক ফৌজদারী মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকলে, তার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে?
সঠিক উত্তর: (ক) সাময়িক বরখাস্ত
২৩। প্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ কতদিন হতে পারে?
সঠিক উত্তর: (খ) ৬ মাস
২৪। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ১ বিঘা জমি বে-দখল হয়ে গেছে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিচের কোনটিকে আপনি করণীয় বলে বিবেচনা করবেন?
সঠিক উত্তর: (ঘ) অধিক্ষেত্র অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের
২৫। একজন এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিম্নের কোন কাজের সাথে সম্পৃক্ত হতে পারবেন?
সঠিক উত্তর: (ঘ) কোনো অলাভজনক কমিটির সদস্য পদ গ্রহণ
২৬। শিক্ষাক্রম বাস্তবায়নের বৃহত্তর লক্ষ্য দল কোনটি?
সঠিক উত্তর: (গ) মাঠ পর্যায়ে কর্মরত শিক্ষক মন্ডলী
২৭। পরিবার, সমাজ ও পরিবেশ থেকে আমরা প্রতিনিয়ত কোন ধরনের শিক্ষা গ্রহণ করি?
সঠিক উত্তর: (ঘ) অনানুষ্ঠানিক শিক্ষা
২৮। একই গ্রেডভুক্ত দুইজন শিক্ষকের জ্যেষ্ঠতা নির্ধারণের ভিত্তি কোনটি?
সঠিক উত্তর: (ক) প্রথম এমপিওর তারিখ
২৯। মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটিকে অগ্রাধিকার প্রদান করতে হবে?
সঠিক উত্তর: (খ) আইন
৩০। শিক্ষা সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটি?
সঠিক উত্তর: (ক) BANBEIS
৩১। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে সর্বোচ্চ কত টাকা নগদ ব্যয় করতে পারেন?
সঠিক উত্তর: (ক) ৫,০০০
৩২। PPR 2025 অনুসারে GCC এর পূর্ণরূপ কী?
সঠিক উত্তর: (ক) General Conditions of Contract
৩৩। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে পণ্য সরবরাহের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রদান হতে দরপত্র দাখিলের সময়কাল—
সঠিক উত্তর: (গ) ১৪ দিন
৩৪। খরচের ক্ষেত্রে তৈরি করা হয়—
সঠিক উত্তর: (ক) ডেবিট ভাউচার
৩৫। কোনটিতে শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন মালামাল লিপিবদ্ধ করা হয়?
সঠিক উত্তর: (খ) স্টক রেজিস্টার
৩৬। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ‘একাডেমিক কমিটি’ কার নেতৃত্বে গঠন করতে হয়?
সঠিক উত্তর: (ক) প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে
৩৭। পৌর এলাকার কত টাকা সমমূল্যের জমি দান করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা হওয়া যায়?
সঠিক উত্তর: (গ) ১০ লক্ষ
৩৮। IBASS ++ এর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কোনটি?
সঠিক উত্তর: (গ) অর্থ মন্ত্রণালয়
৩৯। গভর্নিং বডির মোট পদের ন্যূনতম শতকরা কত ভাগ পদ নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হয়?
সঠিক উত্তর: (ক) ৫০%
৪০। এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কোনো প্রতিষ্ঠান NTRCA তে শিক্ষক/কর্মচারীর পদের অতিরিক্ত চাহিদা প্রদান করলে—
সঠিক উত্তর: (ঘ) উপরের সবগুলোই সঠিক
৪১। ১৯৯৫ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের স্বীকৃতি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে—
সঠিক উত্তর: (খ) শিক্ষা বোর্ড
৪২। এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী কোনো শিক্ষক/কর্মচারী একটানা বিনা অনুমতিতে কতদিন অনুপস্থিত থাকলে এমপিও স্থগিত/বাতিল হবে?
সঠিক উত্তর: (ক) ১৮০ দিন
৪৩। এমপিও প্রাপ্তির জন্য মফস্বল এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের ভৌগোলিক দূরত্ব কত হবে?
সঠিক উত্তর: (খ) ৩ কি. মি.
৪৪। প্রধান শিক্ষকের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের অনুস্বাক্ষরকারী কে?
সঠিক উত্তর: (ঘ) ম্যানেজিং কমিটির সভাপতি
৪৫। BNQF কাঠামোতে এসএসসি কোন স্তরের (Level) অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর: (ক) ৩য় স্তর
৪৬। কোনো ব্যক্তি পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীকে লিখিত উত্তর অথবা বই সরবরাহ করলে—
সঠিক উত্তর: (ঘ) দুই বছরের কম নয় তবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থ দণ্ডে দণ্ডিত হবেন।
৪৭। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী অভ্যন্তরীণ প্রতিটি পরীক্ষা কত কর্ম দিবসের মধ্যে শেষ করতে হবে?
সঠিক উত্তর: (খ) ১৪ দিন
৪৮। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট এলাকার ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে?
সঠিক উত্তর: (খ) ২০,০০০ জন
৪৯। ছুটি পাওনা থাকলে অর্ধগড় বেতনে সর্বোচ্চ কতদিন ছুটি নেওয়া যায়?
সঠিক উত্তর: (ক) ৩ মাস
৫০। সম্প্রতি একজন সহকারী প্রধান শিক্ষক অবসরে গিয়েছেন। তার অবসর ভাতা ও কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন কে ফরোয়ার্ড করবেন?
সঠিক উত্তর: (খ) প্রধান শিক্ষক
৫১। মাধ্যমিক বিদ্যালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা কে?
সঠিক উত্তর: (গ) প্রধান শিক্ষক
৫২। ট্রান্সফার এমপিও এর জন্য পূর্বের প্রতিষ্ঠান হতে কোন ডকুমেন্টটি সংগ্রহের প্রয়োজন নেই?
সঠিক উত্তর: (ঘ) নন ড্রয়াল সনদ
৫৩। উপজেলা মাধ্যমিক অফিসার মাধ্যমিক পর্যায়ের এমপিও আবেদনের কোন ধাপ নিষ্পত্তি করেন?
সঠিক উত্তর: (ক) ১ম ধাপ
৫৪। কোনটি শিক্ষা বোর্ডের কার্যক্রমের অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর: (গ) গভর্নিং বডির অনুমোদন
৫৫। অবসর সুবিধা তহবিল কার ব্যবস্থাপনায় ন্যস্ত থাকে?
সঠিক উত্তর: (ক) পরিচালনা পর্ষদ
৫৬। ২৫ বছর বা তদূর্ধ্ব চাকুরীর জন্য সর্বোচ্চ কত মাসের মূল বেতনের সমপরিমাণ অবসর সুবিধা পাওয়া যায়?
সঠিক উত্তর: (খ) ৭৫ মাস
৫৭। BNQF প্রণয়নকারী প্রতিষ্ঠান কোনটি?
সঠিক উত্তর: (খ) এনসিটিবি
৫৮। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর মূল বেতনের কত শতাংশ কল্যাণ তহবিলে চাঁদা দিতে হয়?
সঠিক উত্তর: (ঘ) ৪%
৫৯। শিক্ষাক্রম বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে—
সঠিক উত্তর: (খ) মাউশি অধিদপ্তর
৬০। শিক্ষাবর্ষের শুরুতে কোন শিক্ষক চাকুরি পরিত্যাগ করতে চাইলে কতদিন পূর্বে ইস্তফা দেয়ার নোটিশ দেবেন?
সঠিক উত্তর: (গ) এক মাস পূর্বে
৬১। নিচের কোনটি স্বর সন্ধির উদাহরণ?
সঠিক উত্তর: (ক) নাবিক
৬২। 'মানী' লোকের বেলায় বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: (খ) বৃন্দ
৬৩। বাংলায় কোন বাক্যটি শুদ্ধ?
সঠিক উত্তর: (ক) মেয়েটি মায়াবিনী
৬৪। "নিশীথ রাতে বাজছে বাঁশি"—এখানে 'নিশীথ' কোন পদ?
সঠিক উত্তর: (খ) বিশেষণ
৬৫। "আমি রোজ নদীতে সাঁতার কাটতাম"—বাক্যটিতে কোন ধরনের ক্রিয়ার কালের প্রয়োগ হয়েছে?
সঠিক উত্তর: (গ) নিত্যবৃত্ত অতীত
৬৬। "যারে দেখতে না'রি তার চলন বাঁকা" এখানে না'রি বলতে কী বুঝানো হয়েছে?
সঠিক উত্তর: (খ) না পারি
৬৭। 'উড়ুনচণ্ডী' অর্থ কী?
সঠিক উত্তর: (ঘ) অমিতব্যয়ী
৬৮। কোন বানানটি শুদ্ধ?
সঠিক উত্তর: (ক) উপর্যুক্ত
৬৯। প্রজ্ঞাপন কার আদেশক্রমে জারি হয়?
সঠিক উত্তর: (ঘ) রাষ্ট্রপতি
৭০। একাধিক অফিস অথবা ব্যক্তির নামে পত্র জারির প্রয়োজন হলে কোনটি জারি করতে হয়?
সঠিক উত্তর: (ক) পরিপত্র
Read the following passage and answer questions 71-73:
The July Revolution of 2024 in Bangladesh marked a groundbreaking chapter in the nations political landscape. Triggered by a controversial court ruling reinstating a discriminatory quota system in public service recruitment, the movement rapidly evolved from peaceful student protests into nationwide uprising for justice, meritocracy, and democratic accountability. Within days the movement gained momentum as students organized myriad modes of protests in Rangpur, Dhaka, Chattogram, Rajshahi and other cities. The revolution becoming a symbol of youth power awakened a new political consciousness in the country and inspired hope for a fairer, more democratic future free from inequality and suppression of dissent.
The July Revolution of 2024 in Bangladesh marked a groundbreaking chapter in the nations political landscape. Triggered by a controversial court ruling reinstating a discriminatory quota system in public service recruitment, the movement rapidly evolved from peaceful student protests into nationwide uprising for justice, meritocracy, and democratic accountability. Within days the movement gained momentum as students organized myriad modes of protests in Rangpur, Dhaka, Chattogram, Rajshahi and other cities. The revolution becoming a symbol of youth power awakened a new political consciousness in the country and inspired hope for a fairer, more democratic future free from inequality and suppression of dissent.
৭১। Meritocracy is supposed to—
সঠিক উত্তর: (খ) ensure fairness in opportunity
৭২। The Revolution has become a turning point in the modern history of Bangladesh mainly for creating—
সঠিক উত্তর: (খ) a new political awareness
৭৩। The July Revolution is the result of long standing—
সঠিক উত্তর: (ঘ) all of the above
৭৪। Identify the correct passive form of the sentence "Open the door".
সঠিক উত্তর: (খ) Let the door be opened
৭৫। He was accused —— Stealing.
সঠিক উত্তর: (ক) of
৭৬। Choose the correct one.
সঠিক উত্তর: (গ) Let you, him and me go there
৭৭। What is the meaning of 'French leave'?
সঠিক উত্তর: (গ) Leave without permission
৭৮। What is the antonym of "Honorary"?
সঠিক উত্তর: (ঘ) Salaried
৭৯। What is the abstract noun form of 'Hero'?
সঠিক উত্তর: (ক) Heroism
৮০। The letter to a friend ends with—
সঠিক উত্তর: (খ) yours affectionately
