ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখ: ১৭.০৪.২৬
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট | পূর্ণমান: ৭০
বাংলা
০১। কারক ও বিভক্তি নির্ণয় করুন:
(ক) অসহায়কে সাহায্য কর → কর্মে ২য়া।
(খ) ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় → করণে তৃতীয়া।
(গ) জমি থেকে ফসল পাই → অপাদানে পঞ্চমী।
(ঘ) বাবা বাড়িতে আছেন → অধিকরণে সপ্তমী।
(ঙ) আকাশে চাঁদ উঠেছে → অধিকরণে সপ্তমী।
০২। সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) একাদশ = এক + দশ।
(খ) সম্মান = সম্ + মান।
(গ) পরিচ্ছেদ = পরি + ছেদ।
(ঘ) নায়ক = নৈ + অক।
(ঙ) আশাতীত = আশা + অতীত।
০৩। বানান শুদ্ধ করুন:
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| ক্ষতিগ্রস্থ | ক্ষতিগ্রস্ত |
| সমিচীন | সমীচীন |
| মন্ত্রীসভা | মন্ত্রিসভা |
| মধ্যান্ন | মধ্যাহ্ন |
| দুসিত | দূষিত |
০৪। অর্থসহ বাক্য রচনা করুন:
(ক) অমাবস্যার চাঁদ (দুর্লভ বস্তু): অনেক দিন পর তোমার দেখা পেলাম, তুমি তো এখন অমাবস্যার চাঁদ হয়ে গেছ।
(খ) ছা-পোষা (অত্যন্ত গরিব): তার মতো ছা-পোষা মানুষের পক্ষে এত দামি গাড়ি কেনা অসম্ভব।
(গ) কৈ মাছের প্রাণ (যা সহজে মরে না): লোকটার অনেক বিপদ গেল কিন্তু টিকে আছে, একেই বলে কৈ মাছের প্রাণ।
(ঘ) উনিশ-বিশ (সামান্য পার্থক্য): এই দুটি কলমের মধ্যে গুণগত তেমন তফাত নেই, বড়জোর উনিশ-বিশ হতে পারে।
(ঙ) এলাহি কাণ্ড (বিরাট আয়োজন): মেয়ের বিয়েতে চৌধুরী সাহেব যে এলাহি কাণ্ড করলেন, তা গ্রামের মানুষ বহুদিন মনে রাখবে।
English
01. Change the sentences:
a) Who taught you grammar? (Passive)
Ans: By whom were you taught grammar?
b) Caesar was killed by Brutus (Active)
Ans: Brutus killed Caesar.
c) Bangladesh is the largest delta in the world (Positive)
Ans: No other delta in the world is as large as Bangladesh.
d) Search his pockets and you will find the watch (Complex)
Ans: If you search his pockets, you will find the watch.
e) He was so tired that he could not stand (Simple)
Ans: He was too tired to stand.
02. Translate into English:
(ক) চাকরিটি আমার খুবই প্রয়োজন।
⇒ I need the job very much.
(খ) মেয়েটি হাসতে হাসতে ঘরে প্রবেশ করল।
⇒ The girl entered the room laughing.
(গ) এই ফুলটির গন্ধ ভালো।
⇒ This flower smells sweet.
(ঘ) সময়ের সদ্ব্যবহার করা উচিত।
⇒ One should make the best use of time.
(ঙ) সে সাঁতার কাটতে জানে না।
⇒ He does not know how to swim.
03. Fill in the blanks:
a) If I ......you, I would not do that.
Ans: were
b) He walks as though he .....drunk.
Ans: were
c) The river flows...... the bridge.
Ans: under
d) Paper is made .......wood.
Ans: from
e) He has died accident.
Ans: by
04. Idioms and Phrases (Meaning and Sentence):
a) Nip in the bud (অঙ্কুরেই বিনষ্ট করা): All bad habits should be nipped in the bud.
b) Once in a blue moon (খুবই কদাচিৎ): My brother lives abroad, so he visits us once in a blue moon.
c) Take to task (তিরস্কার করা/শাস্তি দেওয়া): The teacher took the student to task for his misconduct.
d) Pros and cons (খুঁটিনাটি/সুবিধা-অসুবিধা): You should consider the pros and cons of the matter before making a decision.
e) On and off (মাঝেমাঝে/অনিয়মিত): It has been raining on and off all day long.
গণিত
০১. উৎপাদকে বিশ্লেষণ করুন: a2 - 1 + 2b - b2a2 - 1 + 2b - b2
⇒ a2 - b2 + 2b - 1
⇒ a2 - (b2 - 2b + 1)
⇒ a2 - (b - 1)2
⇒ (a + b - 1)(a - b + 1)
ধরি, পিতার বর্তমান বয়স ৭x বছর
এবং পুত্রের বর্তমান বয়স ২x বছর
৫ বছর পরে পিতার বয়স = ৭x + ৫ বছর
৫ বছর পরে পুত্রের বয়স = ২x + ৫ বছর
প্রশ্নমতে,
(৭x + ৫) : ২x + ৫ = ৮ : ৩
⇒ (৭x + ৫) / (২x + ৫) = ৮ / ৩
⇒ ২১x + ১৫ = ১৬x + ৪০
⇒ ২১x - ১৬x = ৪০ - ১৫
⇒ ৫x = ২৫
∴ x = ৫
∴ পিতার বর্তমান বয়স ৭x বছর = ৭ × ৫ = ৩৫ বছর
∴ পুত্রের বর্তমান বয়স ২x বছর = ২ × ৫ = ১০ বছর
উত্তর: পিতার বর্তমান বয়স ৩৫ বছর এবং পুত্রের বর্তমান বয়স ১০ বছর।
ধরি, দশক স্থানীয় অঙ্ক x
এবং একক স্থানীয় অঙ্ক (x + 2)
∴ সংখ্যাটি = 10x + x + 2
প্রশ্নমতে, 10(x + 2) + x = 2(10x + x + 2) - 6
⇒ 10x + 20 + x = 20x + 2x + 4 - 6
⇒ 11x + 20 = 22x - 2
⇒ 11x + 20 = 22x - 2
⇒ 22x - 11x = 20 + 2
⇒ 11x = 22
∴ x = 22/11 = 2
∴ নির্ণেয় সংখ্যাটি = 10(2) + 2 + 2 = 20 + 4 = 24
উত্তর: ২৪
ধরি, আয়তাকার ঘরের প্রস্থ x মিটার
এবং আয়তাকার ঘরের দৈর্ঘ্য x × 3/2 = 3x/2 মিটার
∴ প্রশ্নমতে, x × 3x/2 = 384
⇒ 3x2 = 384 × 2
⇒ x2 = 384 × 2 / 3
⇒ x2 = 256
⇒ x = 16
সুতরাং আয়তাকার ঘরের প্রস্থ ১৬ মি.
দৈর্ঘ্য = 3 × 16 / 2 = ২৪ মি.
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২৪+১৬) = ৮০ মিটার
আয়তক্ষেত্রের কর্ণ = √((24)2 + (16)2)
= √(576 + 256) = √832 = 28.84 মিটার (প্রায়)
উত্তর: পরিসীমা ৮০ মিটার ও কর্ণ ২৮.৮৪ মিটার
