কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
পদের নাম: অফিস সহায়ক | তারিখ: ১৭.০৪.২৬
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট | পূর্ণমান: ৭০

১। এক কথায় প্রকাশ করুন:
- যা প্রতিরোধ করা যায় না → অপ্রতিরোধ্য।
- যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না → অপ্রতর্ক্য।
- সমুদ্রের ঢেউ এর শব্দ → কল্লোল।
- মান-সম্মান প্রাপ্তির যোগ্য → মাননীয়।
- উপকারীর অপকার করে যে → কৃতঘ্ন।
২। শুদ্ধিকরণ:
| অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
| মনথর | মন্থর |
| শরিল | শরীর |
| প্রযুজ্য | প্রযোজ্য |
| সৌজন্যতা | সৌজন্য |
| মুমূর্ষ | মুমূর্ষু |
৩। সন্ধিবিচ্ছেদ করুন:
- তন্মধ্যে = তৎ + মধ্যে।
- উল্লাস = উৎ + লাস।
- সঞ্চয় = সম্ + চয়।
- সদুপায় = সৎ + উপায়।
- উত্তরাধিকার = উত্তর + অধিকার।
৪। অনুচ্ছেদ লিখুন "পহেলা বৈশাখ"।
৫ | Fill in the blanks:
a) There is no exception....... this rule.
Ans: to
b) I saw...... one eyed man.
Ans: a
c) He went...... waiting.
Ans: on
d) Please lean the ladder.....the wall.
Ans: against
e) Beware .......pick pockets.
Ans: of
৬ | Change the gender:
- Master → Mistress.
- Cock → Hen.
- Emperor → Empress.
- Lady → Lord.
- Tiger → Tigress.
৭ | Translate into English:
a) দেশের জন্য কাজ করা ভালো।
→ It is good to work for the country.
b) আমার মনে পড়ছে না।
→ I do not remember.
c) বিপদে ধৈর্য ধারণ কর।
→ Have patience in danger.
d) সে গতকাল এখানে এসেছে।
→ He came here yesterday.
e) সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
→ Honesty is the best policy.
৮ | বাংলা অর্থ লিখুন:
- Eminent = প্রখ্যাত বা বিশিষ্ট।
- Corps = সৈন্যদল বা বাহিনী।
- Tamper = হস্তক্ষেপ করা বা কারচুপি করা।
- Illicit = অবৈধ বা নিষিদ্ধ।
- Veil = পর্দা বা ঘোমটা।
০৯। তিনটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার প্রথমটির তিনগুণ তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে ৩ বেশি। তৃতীয় সংখ্যাটি কত?
ধরি, প্রথম বিজোড় সংখ্যাটি = x
দ্বিতীয় বিজোড় সংখ্যাটি = x + 2
এবং তৃতীয় বিজোড় সংখ্যাটি = x + 4
প্রশ্নমতে, 3x = 2(x + 4) + 3
বা, 3x = 2x + 8 + 3
বা, 3x - 2x = 11
∴ x = 11
সুতরাং, তৃতীয় সংখ্যাটি = x + 4 = 11 + 4 = 15
উত্তর: ১৫
১০। উৎপাদকে বিশ্লেষণ করুন: a⁴ + 4
a⁴ + 4
= (a²)² + 2²
= (a² + 2)² - 2.a².2
= (a² + 2)² - 4a²
= (a² + 2)² - (2a)²
= (a² + 2 + 2a)(a² + 2 - 2a)
= (a² + 2a + 2)(a² - 2a + 2) (Ans.)
১১। a³ + b³ = 16 এবং a+b = 4 হলে ab এর মান কত?
দেওয়া আছে,
a³ + b³ = 16
এবং a + b = 4
আমরা জানি,
a³ + b³ = (a+b)³ - 3ab(a+b)
বা, 16 = (4)³ - 3ab(4)
বা, 16 = 64 - 12ab
বা, 12ab = 64 - 16
বা, 12ab = 48
বা, ab = 48 / 12
∴ ab = 4 (Ans.)
১২। যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায়, তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না?
ধরি, বাসের ভাড়া পূর্বে ছিল ১০০ টাকা।
যেহেতু বাস ভাড়া ৬০% বৃদ্ধি পেয়েছে,
সুতরাং বর্তমানে নতুন ভাড়া = ১০০ + ৬০ = ১৬০ টাকা।
এখন, ব্যয় অপরিবর্তিত রাখতে হলে বাড়তি ৬০ টাকা কমাতে হবে বর্তমান ১৬০ টাকা থেকে।
অর্থাৎ,
১৬০ টাকায় ভাড়া কমাতে হবে = ৬০ টাকা
১ টাকায় ভাড়া কমাতে হবে = ৬০ / ১৬০ টাকা
১০০ টাকায় ভাড়া কমাতে হবে = (৬০ × ১০০) / ১৬০ টাকা
= ৩৭.৫ টাকা
উত্তর: ৩৭.৫%।
১৩। পূর্ণরূপ লিখুন:
- (ক) USB — Universal Serial Bus.
- (খ) BRICS — Brazil, Russia, India, China and South Africa.
- (গ) IPCC — Intergovernmental Panel on Climate Change.
- (ঘ) WTO — World Trade Organization.
- (ঙ) URL — Uniform Resource Locator.
১৪। এক কথায় উত্তর লিখুন:
ক) মূল্য সংযোজন কর বাংলাদেশে কত সালে কার্যকর হয়?
উত্তর: ১ জুলাই, ১৯৯১ সালে।
খ) রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ সংবিধানের কোন ধারায় আছে?
উত্তর: সংবিধানের দ্বিতীয় ভাগে, (ধারা ৮ থেকে ২৫ পর্যন্ত)
গ) SDG এর লক্ষ্য কতটি?
উত্তর: ১৭টি।
ঘ) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ২ ডিসেম্বর, ১৯৯৭ সাল।
ঙ) পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
উত্তর: বাংলাদেশ।
চ) জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তর: ইন্দোনেশিয়া।
