দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষার রুটিন ও নির্দেশিকা ২০২৫ | Dakhil Class 8 Scholarship Exam Routine 2025

Admin
Join Now
(toc)

দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সময়সূচি প্রকাশ!

দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সময়সূচি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ০৪/১১/২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে । এই পরীক্ষা ২৮ ডিসেম্বর, ২০২৫ (রবিবার) থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর, ২০২৫ (বুধবার) পর্যন্ত চলবে । প্রতিদিন পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ধরে অনুষ্ঠিত হবে । পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে রয়েছে যে প্রতিটি বিষয়ে পূর্ণমান ১০০ হবে । বাংলা ও ইংরেজি, এবং গণিত ও বিজ্ঞান—এই উভয় জোড়ার পরীক্ষা একই দিনে হলেও ভিন্ন ভিন্ন কোডে নেওয়া হবে এবং উত্তরপত্রও আলাদা হবে । পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে , এবং তারা কেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে । বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা রাখেন।

দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সম্পূর্ণ রুটিন ও নির্দেশিকা জানুন । ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই পরীক্ষার সময়সূচি, বিষয় কোড, পূর্ণমান (১০০)

পরীক্ষা সময়সূচি: সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত

দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তারিখ ও দিন বিষয়সমূহ বিষয় কোড
২৮/১২/২০২৫ রবিবার কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ ১০১
২৯/১২/২০২৫ সোমবার আরবি ১ম পত্র ও আরবি ২য় পত্র ১০৩
৩০/১২/২০২৫ মঙ্গলবার বাংলা ও ইংরেজি ১০৬ ও ১০৭
৩১/১২/২০২৫ বুধবার গণিত ও বিজ্ঞান ১০৮ ও ১১৭

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি

  • সময় ও পূর্ণমান: প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় ৩.০০ ঘণ্টা।
  • বিশেষ ব্যবস্থা: বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
  • বাংলা ও ইংরেজি: এই বিষয়ে পূর্ণমান হবে (৫০+৫০)=১০০। একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে ।
  • গণিত ও বিজ্ঞান: এই বিষয়ে পূর্ণমান হবে (৭০+৩০)=১০০। একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।
  • প্রবেশপত্র: পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের (সীলসহ স্বাক্ষরিত) নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।
  • আসন গ্রহণ: পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • ক্যালকুলেটর: বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করা যাবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
  • নিষিদ্ধ ডিভাইস: কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।
জরুরী সতর্কতা: কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

সিলেবাস সংক্রান্ত তথ্য

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত মাদ্রাসার ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন। সকল পরীক্ষার্থীর জন্য শুভ কামনা রইল।

This PDF is shared for educational and informational purposes only. All rights belong to their respective authors. If any copyright owner has an issue, please contact us for removal.(alert-warning)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!