এনটিআরসিএ (NTRCA) শিক্ষকগণের বেতন কাঠামো এবং এমপিও (MPO) সুযোগ-সুবিধার পূর্ণাঙ্গ নির্দেশিকা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যারা স্কুল বা কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পান, তাদের বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে চাকরিপ্রার্থীদের মনে অনেক প্রশ্ন থাকে। abswer.com এর আজকের এই বিশেষ গাইডে আমরা নিবন্ধন (NTRCA) কর্তৃক নিয়োগ পেলে একজন শিক্ষক কত টাকা বেতন এবং কী কী সুযোগ-সুবিধা পাবেন, তা বিস্তারিতভাবে আলোচনা করেছি!
১. কলেজ পর্যায়ের শিক্ষকদের বেতন কাঠামো
কলেজ পর্যায়ে নিয়োগপ্রাপ্তদের পদবি এবং গ্রেড অনুযায়ী বেতনের একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হলো:
- লেকচারার বা প্রভাষক (৯ম গ্রেড): মূল বেতন ২২,০০০ টাকা, বাড়ি ভাড়া ২,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা সহ সর্বমোট ২৪,৫০০ টাকা পেয়ে থাকেন।
- অ্যাসিসটেন্ট প্রফেসর: পদোন্নতি পেয়ে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে মূল বেতন ৩৫,০০০ টাকা, বাড়িভাড়া ২,৬২৫ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা মিলিয়ে সর্বমোট ৩৮,১২৫ টাকা পান।
- অধ্যক্ষ বা প্রিন্সিপাল: প্রিন্সিপাল হলে মূল বেতন ৫০,০০০ টাকা, বাড়িভাড়া ৩,৭৫০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা সহ সর্বমোট ৫৪,২৫০ টাকা বেতন নির্ধারিত হয়।
💡 আপডেট তথ্য: আগামী বাজেট থেকে সকল পদের ক্ষেত্রে বাড়ি ভাড়া মূল বেতনের (Basic) আরও ৭.৫% হারে বৃদ্ধি পাবে!
২. স্কুল পর্যায়ের শিক্ষকদের বেতন কাঠামো
স্কুল পর্যায়ে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা (যেমন: বিএড ডিগ্রি) এবং পদবির ওপর ভিত্তি করে গ্রেড ও বেতন আলাদা হয়:
- সহকারী শিক্ষক (১১তম গ্রেড): মূল বেতন ১২,৫০০ টাকা, বাড়ি ভাড়া ২,০০০ টাকা (নেক্সট বাজেট থেকে আরও ৭.৫% বাড়বে) এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা সহ সর্বমোট ১৫,০০০ টাকা পান।
- বিএড (B.Ed) ডিগ্রিধারী সহকারী শিক্ষক (১০ম গ্রেড): যদি বিএড ডিগ্রি থাকে তাহলে ১০ম গ্রেড হবে, তখন মূল বেতন ১৬,০০০ টাকা, বাড়ি ভাড়া ২,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা সহ সর্বমোট ১৮,৫০০ টাকা বেতন হবে।
*নোট: শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয় এবং ১০ বছর ১০ম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (৯ম গ্রেডে)। - জুনিয়র শিক্ষক (স্কুল-২, ১৬তম গ্রেড): এদের মূল বেতন ৯,৩০০ টাকা, বাড়ি ভাড়া ২,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা সহ সর্বমোট ১২,২০০ টাকা হয়ে থাকে।
৩. সাধারণ ভাতাসমূহ ও ইনক্রিমেন্ট
বেতনের পাশাপাশি এনটিআরসিএ শিক্ষকরা বেশ কিছু চমৎকার ভাতা উপভোগ করেন। উপরের ৩ ক্যাটেগরির সকলেই নিম্নলিখিত সুবিধাগুলো পেয়ে থাকেন:
- উৎসব ভাতা: প্রতি বছর ব্যাসিক বেতনের ৫০% করে ২ টা উৎসব ভাতা পাবেন।
- বৈশাখী ভাতা: মূল বা বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।
- বিশেষ ভাতা: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য মাসে বেসিকের ১৫% একটা ভাতা দেয়া হয়।
- বার্ষিক ইনক্রিমেন্ট: উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।
- অতিরিক্ত আয় (ফান্ড শেয়ারিং): কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন ও ফিস নেয়, তা খরচ করার পরেও যদি স্কুল বা কলেজ ফান্ডে টাকা বেঁচে যায়, তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেয়।
৪. অবসরকালীন সুবিধা (পেনশন ও গ্র্যাচুইটি)
শিক্ষকতায় পুরো জীবন পার করার পর শেষ বয়সে আর্থিক নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। চাকুরি জীবন সমাপ্তিতে এককালীন অর্থের জন্য বেতনের কিছু অংশ প্রতি মাসে কেটে রেখে দেওয়া হয়। একজন এমপিওভুক্ত শিক্ষক অবসরের পর দুই রকমের এককালীন টাকা পাবেন:
- একটি গ্রাচুইটি (Gratuity)
- অন্যটি কল্যান ট্রাস্টের (Kalyan Trust) টাকা
৫. জেনে রাখা ভালো: এমপিও, ছুটি ও বদলি (অতিরিক্ত তথ্যাবলি)
উপরোক্ত আর্থিক সুবিধাগুলোর বাইরেও শিক্ষকদের জীবনমান ও ক্যারিয়ারের সাথে কিছু বিষয় ওতপ্রোতভাবে জড়িত:
- এমপিও (MPO) কী? MPO-এর পূর্ণরূপ হলো Monthly Pay Order। বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের ১০০% এই এমপিও সুবিধার মাধ্যমে প্রদান করে থাকে।
- ছুটির বিধিমালা: এমপিওভুক্ত শিক্ষকরা বছরে সাধারণত ১৫ দিনের নৈমিত্তিক ছুটি (Casual Leave) ভোগ করতে পারেন। এছাড়া নারী শিক্ষিকাদের জন্য ৬ মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটির (Maternity Leave) বিধান রয়েছে।
- বদলি ব্যবস্থা: বর্তমানে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরাসরি কোনো সাধারণ বদলি ব্যবস্থা চালু নেই, তবে সমপদে এবং সমস্কেলে 'পারস্পরিক বদলি' (Mutual Transfer) এর সুযোগ নিয়ে কাজ চলছে এবং অনেক শিক্ষক ই-ট্রান্সফারের (E-transfer) মাধ্যমে বদলি হওয়ার সুযোগ পাচ্ছেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিন।
