২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সময়সূচি
২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নিম্নোক্ত সময়সূি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।
বিশেষ নির্দেশাবলি:
- প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও পূর্ণমান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- তাত্ত্বিক অথবা ব্যাবহারিক অংশে রেফার্ড থাকলে তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে।
- পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
- পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
- কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে/ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে কেন্দ্র সচিব কেন্দ্রে ক্যামেরা বিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করবেন।
- প্রত্যেক পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যাবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা শিট ব্যবহার করতে হবে।
- ব্যাবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
- কোনভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিটের পূর্বে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না।
This PDF is shared for educational and informational purposes only. All rights belong to their respective authors. If any copyright owner has an issue, please contact us for removal.(alert-warning)
