এসএসসি ভোকেশনাল কারিগরি শিক্ষক নির্দেশিকা পিডিএফ - SSC Vocational Technical Teacher Guidelines Pdf

Admin
Join Now
(toc)

এসএসসি ভোকেশনাল কারিগরি শিক্ষক নির্দেশিকা পিডিএফ - SSC Vocational Technical Teacher Guidelines Pdf

কারিগরি শিক্ষক নির্দেশিকা অটোমোবাইল অ্যান্ড অটো-ইলেকট্রিক বেসিকস এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রম - Technical Teacher Guide Automobile and Auto-Electric Basics SSC (Vocational)/Dakhil (Vocational) Syllabus (TTG Guide)

এসএসসি ভোকেশনাল কারিগরি শিক্ষক নির্দেশিকা সূচিপত্র

  • প্রথম অধ্যায়: সামগ্রিক নির্দেশনা
  • দ্বিতীয় অধ্যায়: বিষয়ভিত্তিক প্রারম্ভিক অংশ
  • তৃতীয় অধ্যায়: নমুনা পাঠ পরিকল্পনা
    মডিউল - ০১ থেকে মডিউল - ২২

 সামগ্রিক নির্দেশনা

পেশাগত দায়িত্ব পালনে শিক্ষকবৃন্দের করণীয়:

  • এ পুস্তিকায় অটোমোবাইল অ্যান্ড অটো-ইলেকট্রিক বেসিকস বিষয়ের কিছু নমুনা পাঠ পরিকল্পনা লিপিবদ্ধ করা হয়েছে। এ সমস্ত পাঠ পরিকল্পনা অনুসরণ করে শিখন শেখানো কাজ পরিচালনা করা হলে শিক্ষাক্রমে উল্লিখিত শিখনফল সফলভাবে অর্জন সম্ভব হবে;
  • একই পাঠ পরিকল্পনা পরবর্তী বছরে ব্যবহারের পূর্বে অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজনমতো পরিমার্জন, সংশোধন বা পরিবর্তন করবেন;
  • পাঠ পরিচালনায় বৈচিত্র্য থাকা বাঞ্ছনীয়;
  • পাঠের প্রকৃতিভেদে পাঠ প্রস্তুতিপর্ব পরিচালনা করবেন। যেমন, পাঠসংশ্লিষ্ট পূর্বজ্ঞান যাচাই, পাঠসংশ্লিষ্ট তথ্যবিষয় অবতারণা, শিক্ষার্থীর জীবন অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা, বাস্তব উপকরণ প্রদর্শন, ভিডিও প্রদর্শন ইত্যাদি;
  • মনে রাখতে হবে, কোনো পাঠ পরিকল্পনাই চূড়ান্ত বা একমাত্র নয়। শিক্ষকবৃন্দ নিজ জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে নিজ নিজ শ্রেণির পরিবেশ পরিস্থিতি বিবেচনায় অধিকতর কার্যকর পাঠ পরিকল্পনা প্রণয়ন করে তা ব্যবহার করতে পারেন। তবে নমুনা পাঠ পরিকল্পনাসমূহের কাঠামো, সময় বিন্যাস ইত্যাদি মেনে চললে পাঠ পরিকল্পনা প্রণয়ন সহজসাধ্য হবে;
  • শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রথমেই শুভেচ্ছা বিনিময় এবং শিক্ষার্থীদের কুশলাদি জানতে চাইবেন; শিক্ষকবৃন্দের প্রতি একান্ত অনুরোধ, আপনারা এ নির্দেশিকা যত্নের সাথে পাঠ ও অনুধাবন করে পুস্তিকার নির্দেশনা অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন;
  • শিখন অর্জন যাচাইকালে শিক্ষার্থীদের ফলাবর্তন দিবেন এবং নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করবেন;
  • শিখনফল অর্জনের লক্ষ্যে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। অনেক ক্ষেত্রে শিখনফল বিভাজনের প্রয়োজন হবে না। যেক্ষেত্রে ৪৫ মিনিটের মধ্যে শিখনফল অর্জন সম্ভব নয়, সেক্ষেত্রে শিখনফল বিভাজন করতে হবে। তবে প্রতিটি শিখনফল বা বিভাজিত শিখনফলের জন্য আনুভূমিকভাবে শিখন-শেখানো কার্যাবলি ও শিখন অর্জন যাচাই সাজানো থাকবে;
  • শ্রেণি কার্যক্রম শেষে শিক্ষক পাঠ পরিকল্পনার নিচের অংশে তারিখ উল্লেখপূর্বক আত্মমূল্যায়ন/প্রতিফলন লিখবেন; আত্মপ্রতিফলনে থাকবে:
  • সকল শিখনফলের ক্ষেত্রে 'শিখন অর্জন যাচাই'-এর প্রয়োজন নাও হতে পারে। শিখন-শেখানো কার্যাবলি চলাকালে পর্যবেক্ষণ বা প্রশ্নোত্তরের মাধ্যমে শিখন অর্জন যাচাই করা যেতে পারে;
  • সময় ও শ্রমসাধ্য এ কাজ যেন বারবার করতে না হয়, সেজন্য যত্নের সাথে শ্রেণি ও বিষয়ভিত্তিক পাঠ পরিকল্পনাসমূহ

ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করবেন;

  • পাঠ উপস্থাপনায় কী কী অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং সেগুলো সংশোধনের উপায়;
  • পাঠটিকে অধিক ফলপ্রসূ করার জন্য আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে; 
  • যে সমস্ত বিষয়ে আরো গভীর জ্ঞান এবং স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।



This PDF is shared for educational and informational purposes only. All rights belong to their respective authors. If any copyright owner has an issue, please contact us for removal.(alert-warning)
Tags

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!