الانشاء : الشِّعْرُ دِيْوَانُ الْعَرَبِ | রচনা : কবিতা আরবদের রেকর্ডবুক | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

Admin
Join Now
(toc)

الانشاء : الشِّعْرُ دِيْوَانُ الْعَرَبِ |  রচনা : কবিতা আরবদের রেকর্ডবুক | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
(toc)

  الشِّعْرُ دِيْوَانُ الْعَرَبِ أَوْ إِنَّ مِنَ الشَّعْرِ لَحِكْمَةُ

 الافْتِتَاحُ :

الْحَمْدُ لِلّهِ الَّذِى خَلَقَ النَّاسَ وَمَنَعَ بَعْضُهُم حِكْمَةُ الشِّعر، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلى النَّبِيِّ الْكَرِيمِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِيْنَ- 

تعريف الشعر:

إِنَّ كَلِمَةَ الشِّعِر مَعْنَاهُ فِى اللَّغَةِ : عِلْمُ وَإحْسَاسٌ. وَالْمُرَاد بِهِ الْكَلَام الموزون والمنظوم- 

أَقْسَامُ الشّعر :

الشّعر  اولا عَلى قِسْمَيْنِ وَهُمَا :
١ - الشَّعْرُ الفَنِي : هُوَ الشِّعرَ الَّذِي يَظْهَرُ بِهِ الشَّاعِرُ نَفْسَهُ وَإِحْسَاسَهُ الْقَلْبي وخبرته -
 ٢- الشَّعرُ الْمَوْضُوعِى : هُوَ  َشعْرُ مَوضُوعِى يَظْهَرُ بِهِ أَحْوَالُ عَمَل الشاعر بِاعْتِبَارِ عِلْمِهِ وَتَفَكَّره -

أصول الشعر :

أصول الشَّعْرِهِ التَّعْلِيمِ وَالتَّرْبِينِ وَالْأَسْوَةِ الْعِلْمِية وَكَثِيرٌ مِنَ الْأَشْعَارِ تَكُونَ فِيْهَا حِكْمَةَ بَالِغَةٌ وَعِبْرَةً مُهِمَّةٌ لأَجْلِ ذَلِكَ تعْتَبَرُ أَشْعَارُ الشَّعَرَاء مِنْ أَيَّامِ الْجاهِلِيَّةِ وَالْإِسْلامِ وَالْمُخْضَرِمِينَ ديوان العرب -

 أغراض الشعير :

أغراض الشعر مُختلِفَةُ، مِنْهَا : 
ا - الْفَخْرُ وَالشَّجَاعَةُ : الْفَخْرَ وَالشَّجَاعَةُ قَدْ أَشْرَنَا فِي حَيَاةِ الْعَرَبِ. وَقَدْ فَاخِرُ الشَّعَرَاءِ بِشَجَاعَتِهِمْ وَكَرَمِهِمْ وَصِدْقِهِمْ فِي أَشْعَارِهِمْ -
٢- الهجاء : هُوَ مِنْ خِصَالِ العَرْبِ وهو وليد الحروب والعصبية.
٣ -الْغَزل : يُوجَدُ الْغَزَلُ فِى الشعر الجاهِلِيُّ حَتَّى لَا تَكَادُ تَخْلُوا قَصِيدَةٍ وَاحِدَةٍ مِنْهُ –
٤ - الوصف : الشَّعْرُ الْجَاهِلِيُّ لاَ يَخْلُو عَنْ بَيْانِ الْوَصْفِ إِمَا لِنَفْسِ الشاعر أَوْ لِمَحْبُوب لَهُ -
ه المَدْحُ : إِنَّ الْمَدْحَ عَرْضُ مُهمَّ مِنْ أَغْرَاضِ الشِّعْرِ- 

الشَّعْرُ الْجَاهِلِيّ :

يَشْتَغِلُ الشَّعَرَاء فِي الْأَيَّامِ الْجَاهِلِيَّةِ فِي إِنْشَاء الشعرِ بِمَوْضُوعَاتِ  ِالْفَحْشَاءِ  َوإظهار الم إلى محبوبتِهِ وَهُم يَجْتَمِعُونَ فِي سُوقٍ عَكَّاظ كُلَّ سَنَةٍ مَرَّةٍ وَيُنَا شِدُونَ فِيْهَا أَشْعَارُهُمْ -

الشَّعْرُ فِي عُصْر الإسلام :

انْقَلَب الشعَرَاء فِي عَصيرِ الْإِسْلامِ إِلَى سبيل الهدَايَةِ حَيْثُ ابْتَذَنَا إِنْشَاء الشَّعْرِ بِاعْتِبَارِ التَّوْحِيدِ وَالرِّسَالَةِ وَالْآخِرَةِ. وَفِي أَشْعَارِهِمْ حِكْمَةُ بَالِغَةُ وَعِبْرَةٌ عَظِيمَة -

الْخَائِمَةُ :

الشِّعْرُ الْعَرَبِيُّ وَإِنْ كَانَ صَغِيْراً وَوَجِيزاً لكِنَّ فِيْهِ حِكْمَةٌ بَالِغَةُ وَعِبْرَةٌ عَظِيمَةٌ -

কবিতা আরবদের রেকর্ডবুক

উপস্থাপনা :

সকল প্রশংসা আল্লাহর, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের কতিপয়কে কবিতার প্রজ্ঞা দান করেছেন। আর দরূদ ও সালাম বর্ষিত হোক নবী কারীম (স)-এর প্রতি এবং তার পরিবার ও সকল সাহাবার প্রতি।

কবিতার পরিচয় :

الشِّعْر- এর শাব্দিক অর্থ- জ্ঞান ও অনুভূতি। এর দ্বারা ছন্দবদ্ধ বাক্য উদ্দেশ্য 
কবিতার প্রকার :
কবিতা প্রথমত দু'প্রকার। যথা-
১. শৈল্পিক কবিতা:  এটা ঐ কবিতা যা দ্বারা কবি নিজেকে এবং স্বীয় হৃদয়ের অনুভূতি ও দক্ষতাকে প্রকাশ করে।
২. বিষয়ভিত্তিক কবিতা:  বিষয়ভিত্তিক কবিতা হলো, যার মাধ্যমে কবির জ্ঞান ও চিন্তার বিবেচনায় তার কর্মের অবস্থা প্রকাশ পায়।

কবিতার মূল বিষয়: 

কবিতার মূল বিষয় হলো শিক্ষা, সুসজ্জিতকরণ ও আনাদর্শ। অনেক কবিতা রয়েছে, যাতে পরিপূর্ণ প্রজ্ঞা ও গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এজন্য জাহেলী ও ইসলামী যুগের কবি এবং মুখাनরাম কবিদের কবিতা আরবদের রেকর্ডবুক হিসেবে পরিগণিত হয়।

কবিতার উদ্দেশ্য: 

কবিতার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে। অনুধ্যে-
১. গর্ব ও বীরত্ব:  গর্ব ও বীরত্ব আরব জীবনে প্রভাব ফেলেছে। কবিগণ তাদের কবিতায় সাহসিকতা, মর্যাদা ও সততার মাধ্যমে গর্ব করেছেন।
২. নিন্দা : নিন্দা আরবদের বৈশিষ্ট্য ছিল। এটি যুদ্ধবিগ্রহ ও জাতীয়তাবাদের ফসল। 
৩. প্রণয়গীতি জাহেলী কবিতায় প্রণয়গীতি এমনভাবে পাওয়া যায় যে, একটি কবিতাও তা থেকে মুক্ত নয়।
৪. গুণ বর্ণনা:  জাহেলী কবিতা হয় কবির গুণগান নতুবা তার প্রিয়জনের গুণগান বর্ণনা থেকে মুক্ত নয়।
৫. প্রশংসা:  কবিতার গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হলো প্রশংসা।

জাহেলী কবিতা: 

জাহেলী যুগের কবিগণ অম্লীল বিষয় ও প্রেমিকার প্রতি প্রেম ভালোবাসা প্রকাশ করে কবিতা রচনায় ব্যস্ত থাকত। তারা প্রতি বছর একবার উকাজ মেলায় সমবেত হতো এবং সেখানে কবিতা আবৃত্তি করত।

ইসলামী যুগে কবিতা :

কবিগণ ইসলামী যুগে হেদায়াতের পথে ফিরে আসেন। তারা তাওহীদ, রিসালাত ও পরকালের কথা বিবেচনা করে কবিতা রচনা শুরু করেন। আর তাদের কবিতায় রয়েছে উন্নত প্রজ্ঞা ও বিরাট শিক্ষা।

উপসংহার :

আরবি কবিতা ছোট ও সংক্ষিপ্ত হলেও তার মধ্যে পরিপূর্ণ প্রজ্ঞা ও বিরাট শিক্ষা রয়েছে।


This PDF is shared for educational and informational purposes only. All rights belong to their respective authors. If any copyright owner has an issue, please contact us for removal.(alert-warning)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!